Wednesday, February 25, 2026

নিঠারিকাণ্ডে অ.ভিযুক্তদের ফাঁ.সির সা.জা রদ! বড় নির্দেশ এলাহবাদ হাই কোর্টের

Date:

Share post:

নিম্ন আদালত  (Lower Court) ফাঁসির (Death Penalty) সাজা শোনালেও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ হাই কোর্টে রদ হয়ে গেল সেই সাজা। ২০০৬ সালের নিঠারি হত্যা মামলায় (Nithari Murder Case) দুই মূল অভিযুক্ত মূল অভিযুক্ত সুরিন্দর কোলি এবং মণীন্দর সিং পান্ধেরকে বেকসুর খালাস করে দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালত সূত্রে খবর, সুরিন্দরকে ১২টি মামলায় এবং মণীন্দরকে দু’টি মামলায় ‘বেকসুর’ ঘোষণা করেছে উচ্চ আদালত। সেইসঙ্গে নিম্ন আদালতে তাদের মৃত্যুদণ্ডের সাজাও রদ করে দিল উচ্চ আদালত। জানা গিয়েছে সাক্ষ্য প্রমাণের অভাবে এমন নির্দেশ।

উল্লেখ্য, ২০০৫ ও ২০০৬ সালে নয়ডায় একের পর এক শিশু, কিশোর, কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। এরপরই নিঠারির ব্যবসায়ী মণীন্দর সিং পান্ধেরের বাড়ি থেকে মেলে ১৯টি কঙ্কাল। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত ১৯ জনের মধ্যে রয়েছে শিশু, তরুণী। ধর্ষণ করে খুন করা হয় তাদের। তারপর দেহ টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে খাওয়ার অভিযোগ ওঠে মণীন্দরের বিরুদ্ধে। হাড়হিম করা এই কাণ্ড সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। পুলিশ জানতে পারে, এই ঘটনায় মণীন্দরের সহকারী ছিল তারই বাড়ির পরিচারক সুরিন্দর কোলি। পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হওয়া কঙ্কালগুলির মধ্যে একটি ছিল বাঙালি তরুণী পিঙ্কি সরকারের। অভিযোগ ছিল, যৌন নির্যাতনের পরে খুন করা হয় তাঁকে। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অপহরণ, যৌন নির্যাতন, ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। নিঠারিকাণ্ডে ১৯টি মামলা দায়ের হয়। তার মধ্যে ৩টি মামলা প্রমাণের অভাবে বাতিল হয়ে যায়। বাকি ১৬টি মামলার মধ্যে ৭টি মামলায় দুই অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন সিবিআই আদালতের বিশেষ বিচারক পবন তিওয়ারি।

এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে যায় নিঠারি কাণ্ডের দুই অভিযুক্তই। সাজা মুকুবের আবেদন জানায় তারা। সোমবার এলাহবাদ হাই কোর্ট সুরিন্দরকে ১২টি ও মণীন্দরকে দু’টি মামলায় বেকসুর খালাস ঘোষণা করে। সেইসঙ্গে ফাঁসির সাজা রদ করে।

 

 

 

 

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...