Thursday, May 14, 2026

অলিম্পিক্সে ক্রিকেট, উচ্ছ্বসিত নীরজ

Date:

Share post:

অবশেষে প্রতিক্ষার অবসান হয় সোমবার।  অলিম্পিক্সে এবার থেকে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। এর ফলে ১২৮ বছর পর ফের দেখা যাবে অলিম্পিক্সে ক্রিকেট। গত শুক্রবার আম্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবে সম্মতি দিয়েছিল। আর সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হয়। ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। ম‍্যাচ হবে টি-২০ ফর্ম‍্যাটে। আর এই খবরে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ চোপড়া।

এদিন নীরজ বলেন,” দারুণ খবর। ভারতীয় ক্রিকেট দল অত্যন্ত শক্তিশালী। তাই অলিম্পিক্সে ক্রিকেট ভারতীয়দের জন্য আনন্দের ব্যাপার। ক্রিকেট যুক্ত হওয়ায় অলিম্পিক্স নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পাবে। তরুণ প্রতিভারা অলিম্পিক্স পদক জয়ের স্বপ্ন দেখবে। ক্রিকেটে আমাদের দেশের পদক জয়ের সম্ভাবনা যথেষ্ট। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক।”

এরপর নীরজ আরও বলেন,” আমাদের ভাল ক্রিকেট দল রয়েছে। তাই ক্রিকেট এবং খেলাধুলার জন্য এটা খুব ভাল খবর। অলিম্পিক্সে থাকায় গোটা পৃথিবীর কাছে পরিচিত হবে ক্রিকেট। অনেকে বলেন, ক্রিকেট শুধুমাত্র কয়েকটা দেশ খেলে। তাই এটা বড় সুযোগ। অলিম্পিক্সে ছাপ ফেলতে পারলে ক্রিকেটের জন্যও ভাল। ক্রীড়া জগতের জন্যও দারুণ একটা ব্যাপার হবে। বিভিন্ন দেশ ক্রিকেট খেলতে আগ্রহী হবে।”

আরও পড়ুন:কেমন আছেন শাকিব, খেলবেন ভারতের বিরুদ্ধে? মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...