Monday, May 11, 2026

রুজিরা মামলায় ED-সংবাদমাধ্যমের পরিধি নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা করেছিলেন।মঙ্গলবার সেই মামলাতেই ইডি ও সংবাদমাধ্যমের পরিধি বেধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।আদালত অন্তর্বর্তী নির্দেশিকায় জানিয়েছে, যে কোনও ক্ষেত্রে তল্লাশি ও বাজেয়াপ্তের সময় কোনওরকম লাইভ স্ট্রিমিং করা যাবে না। দ্বিতীয়ত, তল্লাশি অভিযানের কথা সংবাদমাধ্যমকে আগাম জানানো যাবে না। তৃতীয়ত, সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালানো যাবে না। চতুর্থত, এই সংক্রান্ত খবর পরিবেশনের ক্ষেত্রে অভিযুক্তের ছবি ব্যবহার করা যাবে না। পঞ্চমত, চার্জশিট জমা পড়ার আগে কোনওভাবেই ছবি প্রকাশ করা যাবে না।

সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাকে যা মানতে হবে-
১ চার্জশিটের আগে কোনও অভিযুক্তেরই নাম ও ছবি প্রকাশ করা যাবে না
২ তদন্তকারী সংস্থা প্রেস রিলিজ প্রকাশ করতে পারবে না
৩ সার্চ অপারেশনের লাইভ সম্প্রচার করা যাবে না
৪ সিজার লিস্ট প্রকাশ করা যাবে না, এমনকী, সিজ করা সামগ্রীর ছবি সম্প্রচার করা যাবে না
৫ সংবাদ মাধ্যমকে নিয়ে সার্চ অপারেশন করা যাবে না

মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগে এই নির্দেশের অন্যথা হলে তার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের আধিকারিকরাই দায়ী থাকবেন, নির্দেশে হাই কোর্টের। সম্প্রতি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর সূত্রে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকেও। এই তদন্তের মধ্যেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-পত্নী। এর আগে, এই মামলায় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, আদালত কী ভাবে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারে। রুজিরার আইনজীবীদের অভিযোগ, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে সংবাদমাধ্যম কার্যত বিচার করে ফেলছে।এই বক্তব্য শোনার পরেই আদালত আজ এই নির্দেশ দিয়েছে।

 

 

 

 

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...