Friday, June 19, 2026

ভারত-পাকিস্তান ম‍্যাচের পর আয়োজকদের কটাক্ষ পাক কর্তার, ভালোভাবে নেয়নি আইসিসি

Date:

Share post:

গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম‍্যাচে কানায় কানায় ভর্তি ছিল ভারতীয় সমর্থক। ওই ম‍্যাচকে ‘দিপাক্ষিক সিরিজ’ মন্তব্য করেছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার এবং কোচ ব্র্যাডবার্ন। যা ভালোভাবে নেয়নি আইসিসি।

সূত্রের খবর, বিষয়টি ভাল ভাবে নেয়নি আইসিসি। তাঁরা আর্থারের মন্তব্য খতিয়ে দেখছেন। বাবর আজমদের টিম ডিরেক্টরের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। এই নিয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, “আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন সমালোচনা হয়। আমরা সব সময় চেষ্টা করি ভাল ভাবে ইভেন্ট আয়োজন করার। আরও ভাল করার লক্ষ্য থাকে আমাদের। বিশ্বকাপ সবে শুরু হয়েছে। আশা করি যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো মিটে যাবে। আমরা নিশ্চিত ভাবে পর্যালোচনা করে দেখব কী করে আরও ভাল বিশ্বকাপ আয়োজন করা যায়। তবে আমরা নিশ্চিত যে এবারের বিশ্বকাপ দুর্দান্ত একটা ইভেন্ট হতে চলেছে।”

গত ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাক মহারণের ছিল না কোন পাকিস্তান সমর্থক। এতেই কিছুটা বিরক্ত পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার এবং কোচ ব্র্যাডবার্ন। তাদের কথায় আহমেদাবাদে ছিল না কোন পাকিস্তান সমর্থক। বিশ্বকাপে ভারতের আসার জন‍্য ভিসা পাননি পাকিস্তান সমর্থকেরা। সেই শুর টেনেই মিকি আর্থার বলেছিলেন,” আমি পাকিস্তানের নামে কিছু শুনেছি এটা বললে মিথ্যা বলা হবে। দেখে মনেই হয়নি আইসিসি-র প্রতিযোগিতা হচ্ছে। মনে হচ্ছিল দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। বিসিসিআই বোধহয় এই প্রতিযোগিতার আয়োজক। কখনও মাইক্রোফোনে ‘দিল দিল পাকিস্তান’ শুনিনি। দর্শক সমর্থনের প্রভাব রয়েছেই। অজুহাত দিচ্ছি না। কীভাবে ভারতীয় বোলারদের মোকাবিলা করব সেটাই আমাদের মাথায় ছিল।”

একই শুর টেনে পাকিস্তান কোচ ব্র্যাডবার্ন বলেছিলেন,” এরকমই প্রত্যাশা ছিল আমাদের। আমাদের সমর্থকদের এখানে দেখতে না পেয়ে খুব খারাপ লাগছে। ওরা সবাই আসতে চেয়েছিল। খুব অস্বাভাবিক ব্যাপার। আমাদের সমর্থনে কোনও গান বা কিছু ছিল না। বিশ্বাসই হচ্ছিল না এটা বিশ্বকাপের ম্যাচ। পাকিস্তানের সমর্থকেরা সঠিক বিচার পেলেন না।”

আরও পড়ুন:২০২৩ বিশ্বকাপ জয়ের যোগ্য অধিনায়ক রোহিত, বললেন পন্টিং

Related articles

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...