Thursday, February 26, 2026

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী, ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার

Date:

Share post:

বৃষ্টি কম হওয়ায় বিপন্ন কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা অনুমোদন দিল রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee বলেন, “যারা বৃষ্টিপাতের ঘাটতির কারণে ধান বপন করতে পারেননি সেই ২.৪৬ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৯৭ কোটি টাকা আমরা অনুমোদন করছি। বাংলা শস্য বিমা (BSB) এর অধীন এই টাকা অনুমোদন করা হয়। যা একটি সম্পূর্ণ রাজ্য সরকারের ফসল বিমা প্রকল্প এবং আমরা পুরো প্রিমিয়াম দিই। কৃষকদের কিছু দিতে হবে না।

২০১৯ সালে স্কিমটি পরিদর্শন করার পর থেকে, আমরা ৮৫ লক্ষ কৃষককে ২৪০০ কোটি টাকার বেশি টাকা দিয়েছি।“

বরাবরই বাংলার কৃষকদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁরই উদ্যোগে রাজ্যে চালু হয়েছে কৃষকবন্ধু ক্রেডিট কার্ড। এবার বাংলা শস্য বিমার অধীন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য বাংলার মুখ্যমন্ত্রীর। বাংলার চাষীদের শস্য চাষ করে যাতে ক্ষতির মুখে পড়তে না হয়, তার জন্য বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করে রাজ্য সরকার। বিমার আওতায় মূলত বাংলার দরিদ্র কৃষকদের সহায়তা করাই সরকারের মূল উদ্দেশ্য। এই প্রকল্পে ফসল নথিভুক্ত করিয়ে রাখলে কোনও কারণে ফসল নষ্ট হলে সেই টাকা দেয় রাজ্য সরকার। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং ফসল রোপণের শংসাপত্র নিয়ে আবেদন করলেই নথিভুক্ত করা যাবে বিমায়। শস্য বিমার নিয়ম অনুযায়ী, আপনার ৭৫% ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক ২৫% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা ৭৫% ফসল নষ্ট হলে ৫০% পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...