Sunday, March 8, 2026

‘বাবরের থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হোক’, ভারতের কাছে হারের পর এমনটাই বললেন প্রাক্তন পাক ক্রিকেটার

Date:

Share post:

বিশ্বকাপে ভারতের কাছে ম‍্যাচ হেরে চাপে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গত ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারতের কাছে হারের পর বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন পাকিস্তানের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার। আর এবার বাবরের নেতৃত্ব কেড়ে নেওয়ার দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। শোয়েবের মতে, অধিনায়কত্ব ছাড়লে তবেই ব্যাটার বাবরকে দেখা যাবে।

ভারত-পাক ম‍্যাচের পর এই নিয়ে শোয়েব বলেন,” সত্যি কথা বলতে, বাবর একসঙ্গে দুটো চাপ সামলাতে পারছে না। ওর অধিনায়কত্ব কেড়ে নেওয়া উচিত। কারণ, ও নিজে কখনওই অধিনায়কত্ব ছাড়বে না। একমাত্র অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেই সত্যিকারের ব্যাটার বাবরকে দেখা যাবে। সেটা পাকিস্তান ক্রিকেটের পক্ষেই ভাল।”

শোয়েব জানান, অতীতেও অনেকবার বাবরের নেতৃত্ব ছাড়ার কথা বলেছিলেন তিনি। এই নিয়ে বাবরের সঙ্গে সমস্যাও হয়েছিল শোয়েবের।  তারপর থেকেই নাকি পাকিস্তান দলে আর সুযোগ পান না শোয়েব। এই নিয়ে তিনি বলেন, “আমি আগেও বলেছি বাবরের উচিত নেতৃত্ব ছেড়ে দেওয়া। সেটা বলার একমাত্র কারণ, যাতে বাবর নিজের ব্যাটিংয়ের দিকেই শুধু মন দিতে পারে। কিন্তু ও আমার কথা বুঝতে পারেনি। আসলে আমাদের দলে সবার খুব ইগোর সমস্যা। কেউ কারও কথা শুনতে চায় না।”

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম‍্যাচের পর আয়োজকদের কটাক্ষ পাক কর্তার, ভালোভাবে নেয়নি আইসিসি

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...