Friday, May 22, 2026

ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থার এক কর্তাকে এবার গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

নিয়োগ মামলায় মঙ্গলবার ফের গ্রেফতারি। সোমবার ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থার এক কর্মীকে গ্রেফতার করেছিল সিবিআই। মঙ্গলবার সংস্থার এক কর্তাকে গ্রেফতার করল তারা। গত মাসে ওএমআর শিট তৈরির দায়িত্বে থাকা সংস্থার যে দুই আধিকারিকের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল, তাঁদের মধ্যে এই ব্যক্তি ছিলেন। তাঁকে আগে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবার গ্রেফতার করা হল।

এই সংস্থারই এক কর্মী পার্থ সেনকে গতকাল গ্রেফতার করেছে সিবিআই। আজ যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম কৌশিক মাজি। কয়েক দিন আগেই তার বাড়ি, অফিস-সহ ছ’টি জায়গায় তল্লাশিও চালানো হয়েছিল। এই দুই গ্রেফতারির পর সিবিআই দাবি করেছে, ২০১৭ সালে ৭৫২ জন অযোগ্য প্রার্থীর একটি তালিকা তৈরি হয়েছিল এই ওএমআর শিট তৈরির সংস্থার অফিসে। আর এই কাজের মূল হোতা ছিলেন পার্থ। এছাড়া সিবিআই আরও জানিয়েছে, এই কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন এবং ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। ইতিমধ্যে বেশ কিছু নথি, হার্ড ডিস্ক উদ্ধারও করা হয়েছে।

ওএমআর শিট সংক্রান্ত মামলায় মামলাকারীর অভিযোগ ছিল, ওএমআর শিটের ‘ডিজিটাইজড ডেটা’য় অনেক ভুল রয়েছে। আদালতে যে তথ্য পেশ করা হয়েছে তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। সেই মামলাতেই আদালতের ধমকের মুখে পড়ে সিবিআই। তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

Related articles

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...