Sunday, April 26, 2026

পুজোর মুখে বড়সড় রদবদল! একসঙ্গে ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন

Date:

Share post:

পুজোর ছুটির মুখে বড়সড় রদবদল। একসঙ্গে রাজ্য প্রশাসনের ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন। এর মধ্যে ১২১ জন ডব্লিউবিসিএস এবং ৪০ জন আইএএস অফিসার রয়েছেন। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩৭ জন অতিরিক্ত জেলা শাসক বা এডিএমকে বদলি করা হয়েছে । ২৬ জন মহকুমা শাসকও বদলির তালিকায় রয়েছেন। হাওড়ার অতিরিক্ত জেলা শাসক আর পুর কমিশনার এক সঙ্গে ছিলেন ধবল জৈন। তিনি শুধু কমিশনার থাকলেন। ৩৭ জন অতিরিক্ত জেলাশাসকের মধ্যে ১৩ জন বদলি হয়েছে যুগ্ম সচিব পদে। ১৪ জন অতিরিক্ত জেলা শাসক পদে দায়িত্ব পেয়েছেন। অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত ছিলেন ১০ জন আইএএস অফিসার। তাঁদের এসডিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে ওই সব আধিকারিকদের একই পদে কার্যকালের মেয়াদ তিন বছর পার হয়ে গিয়েছে। তাওই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল প্রয়োজন ছিল। তা না হলে জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটের কাজে তাঁদের কাজে লাগানো যেত না।

কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। তাঁদেরও কার্যকালের মেয়াদ একই জায়গায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। এবারের বদলি-নির্দেশিকায় ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন।এছাড়াও ৩৮০ জন বি ডি ও কেও বদলি করা হয়েছে।

আরও পড়ুন- উৎসবের মরশুমে রেশনে ভর্তুকিতে মিলবে ময়দা-চিনি! কারা পাবেন? জেনে নিন

পুজোর আগেই বিডিও স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বিডিও এবং ডিএমডিসি –দের নিয়ে ৩৬৯ জন ডব্লিউবিসিএস রদবদলের তালিকা প্রকাশ করা হল। আগামী বছর লোকসভার নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাসে। এই কাজ মূলত জেলাশাসক ও বিডিও–রাই করে থাকেন। এদিকে নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরা একই পদে টানা তিন বছর বা তার বেশি থাকলে তাঁদের অন্য দায়িত্ব দেওয়াই নিয়ম। তাই এই প্রশাসনিক রদবদল বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রসঙ্গত, সোমবার এই একই কারনে মহকুমা শাসক ও অতিরিক্ত জেলাশাসক পদেও রদ বদল করা হয়েছে। সোমবার ২৭ জন এডিএম পদে রদবদল হয়েছে। বিভিন্ন দপ্তরের ওএসডি পদে থাকা ১০জন আইএএস–কে বিভিন্ন জেলায় মহকুমা শাসক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...