Tuesday, June 2, 2026

১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লো.গান তুফানগঞ্জে

Date:

Share post:

বিজেপির বঞ্চনার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বাংলার মানুুষ। নিজেদের প্রাপ্য আদায়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো- ব্যাক স্লোগান তুফানগঞ্জে। মঙ্গলবার একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মীরা৷ বিজেপি বিধায়ককে ঘিরে হয় গো-ব্যাক স্লোগান। বকেয়া মেটানোর দাবিতে মালতী রাভার গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলারা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক মালতী রাভা এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা হয় তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায়। পরে বক্সিরহাট থানার পুলিশ এলাকায় যায়৷ জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতী রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়ক গাড়িতে চেপে কোচবিহারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ মালতী রাভাকে ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। বিধায়ক ও পরে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহেশ বর্মন জানান, তাঁরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একশো দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন৷

আরও পড়ুন- পুজোর মুখে বড়সড় রদবদল! একসঙ্গে ১৫৮ জন আধিকারিককে বদলি করল নবান্ন

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...