Thursday, June 18, 2026

গাজা হাসপাতালে হামলার নিন্দা নোবেলজয়ী মালালার, প্যালেস্তানীয়দের অর্থসাহায্য

Date:

Share post:

ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত। এরই মাঝে গাজার একাধিক জায়গায় হামলা চলিয়েছে ইজরায়েল। হাসপাতাল, মসজিদ কোথাও রেহাই নেই। আগেই গাজা হাসপাতালে রকেট হামলার নিন্দায় সরব হয়েছে ভারত। এবার গাজা হাসপাতালে হামলার নিন্দায় সরব হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। দাঁড়ালেন প্যালেস্তাইনের নাগরিকদের পাশেও।

প্যালেস্তাইনবাসীর পাশে দাঁড়িয়ে ২.৫ কোটি টাকা আর্থিক সহায়তা করেছেন মালালা ইউসুফজাই। গাজার অসহায়দের পাশে দাঁড়িয়ে ভিডিয়ো বার্তায় মালালা বলেছেন, “গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায় আমি আতঙ্কিত। এর তীব্র করছি। ইজরায়েল সরকারের কাছে আবেদন জানাচ্ছি, গাজায় অনুদান প্রবেশের অনুমতি দেওয়া হোক।“ একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালালা। যুদ্ধ-বিধ্বস্ত প্যালেস্তাইনবাসীর সাহায্যের জন্য অনুদানের ৩টি হেল্পলাইনের মাধ্যমে সরসারি ৩ লক্ষ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২.৫ কোটি টাকা দিচ্ছেন বলেও জানিয়েছেন ইউসুফজাই। হামাস-ইজরায়েল বন্ধ করার কাতর আবেদন জানিয়েছেন।

গাজার হাসপাতালে রকেট হামলায় প্রাণ গিয়েছে শিশু, বয়স্ক, রোগী-সহ অন্তত ৫০০ জনের। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে একাধিক দেশ। তবে এই রকেট হামলার দায় নেয়নি ইজরায়েলের নেতানিয়াহুর সরকার। ইজরায়েলের কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলা চালাতে পারে বলে ইজরায়েলের দাবি। এই ঘটনার তদন্ত চলছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...