Wednesday, May 13, 2026

শিল্পার সংসারে ভা.ঙন! রাজের পোস্ট ঘিরে তুমুল জল্পনা

Date:

Share post:

এত টানাপোড়েনর সময়ও স্বামীর পাশে ছিলেন। এবার কি রাজের হাত ছাড়লেন শিল্পা শেট্টি? রাজ কুন্দ্রার (Raj Kundra) এক্স হ্যান্ডেলের (X Handle) পোস্ট ঘিরে বিপুল জল্পনা। তাহলে কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন রাজ-শিল্পা!

নিজের এক্স হ্যান্ডলে রাজ লিখেছেন, ‘‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের নিজেদের মতো থাকতে সময় দিন।’’ ২০২১-এ প্রবল চাপে ছিল রাজ-শিল্পার সংসার। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হন শিল্পা শেট্টির (Shilpa Setthi) ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)। জামিনে মুক্তি পাওয়ার পরেও বেশ কিছু দিন অন্তরালেই ছিলেন তিনি। হঠাৎই সাঙ্কেতিক বার্তা দিলেন রাজ। যার জেরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন রাজ কুন্দ্রা? শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে কি এবার ইতি! যদিও এ বিষয়ে স্পষ্ট করেননি রাজ। আর এবিষয়ে মুখে কুলুপ শিল্পার।

 

অনেকের আবার ধারণা এটা রাজের ছবি প্রচারের ফিকির।  নভেম্বরে আসছে রাজের ছবির ‘ইউটি৬৯’। গল্পে হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন রাজ। তা নিয়েই এই পোস্ট। এখন শিল্পার তরফের বক্তব্যের পরেই বিষয় স্পষ্ট হবে।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...