Wednesday, May 20, 2026

দেশের গোপন নথি পাক গু.প্তচরদের পা.চার করার অভিযোগে গুজরাটে ধৃত ১

Date:

Share post:

দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচরদের পাচার করার অভিযোগ।গুজরাটের আনন্দ থেকে পাকিস্তানি চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাট এটিএস। অভিযোগ, দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য তিনি পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ ধৃতের বিরুদ্ধে।

ওই ব্যক্তি পাকিস্তানি হলেও দীর্ঘদিন ধরেই থাকছিলেন গুজরাটে। সেখান থেকেই ভারত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানে সরবরাহ করতেন বলে অভিযোগ। গুজরাট এটিএস জানিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই ব্যক্তির উপর নজর রাখছিল।অবশেষে আনন্দ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর ফোন থেকে বেশ কয়েকটি ছবি, ভিডিয়ো, অনলাইন চ্যাট-সহ বেশ কিছু গোপন তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশের। পুলিশের অনুমান, এই তথ্যই হয়তো তিনি প্রতিবেশী দেশের চরদের পাঠাচ্ছিলেন।

গুজরাট এটিএস সূত্রে জানা গিয়েছে, ওই পাকিস্তানি চরের নাম লাভ শঙ্কর। তিনি আদতে পাকিস্তানে। সে দেশেই জন্ম তাঁর। ১৯৯৯ সালে তিনি ভারতে এসেছিলেন। তার পর থেকে গুজরাটের বিভিন্ন প্রান্তে থেকেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে আনন্দেই থাকছিলেন তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। শ্রমিকের কাজ করতেন। পাশাপাশি ভারতের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানে পাঠাতেন বলে অভিযোগ।

দীর্ঘ দিন ধরেই তার উপর সন্দেহ ছিল বলে জানিয়েছে গুজরাট এটিএস। সন্দেহ হওয়ার পর থেকেই লাভ শঙ্করের উপর নজরদারি শুরু হয়েছিল। লাভ শঙ্করের বিরুদ্ধে একাধিক ডিজিটাল নথি রয়েছে, যার মাধ্যমে চরবৃত্তির বিষয়ে নিশ্চিত প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এর পরই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গুজরাট এটিএস।

Related articles

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...