Saturday, May 16, 2026

সুপ্রিম নির্দেশকে মান্যতা! ৩০ সেপ্টেম্বরের পরে MBBS-এ কোনও ভর্তিই বৈধ নয়, স্পষ্ট জানাল NMC

Date:

Share post:

প্রতি বছর এমবিবিএসে (MBBS) ৩০ সেপ্টেম্বর পর্যন্তই পড়ুয়া ভর্তি করা যাবে। এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। কিন্তু চলতি শিক্ষাবর্ষে এমবিবিএসে অক্টোবর মাসেও অনলাইনে এবং অফলাইনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন একাধিক পড়ুয়া। কিন্তু এবার ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) স্পষ্ট জানিয়ে দিল, ৩০ সেপ্টেম্বরের পরে কোনও ভর্তিই বৈধ নয়।সম্প্রতি এনএমসি-র তরফে সব রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী মেডিক্যাল কাউন্সেলিং কমিটি এবং সমস্ত সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজকে স্বাস্থ্য দফতরের নির্দেশ, নির্ধারিত সময়ের পরে সবার ভর্তি বাতিল করতে হবে।

তবে স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, এর ফলে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে তো বটেই, এই রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতেও অনেক আসন ফাঁকা থেকে যাবে। এনএমসি সূত্রের খবর, চলতি বছরে পশ্চিমবঙ্গ, বিহার ও মহারাষ্ট্রে ডাক্তারিতে সব চেয়ে বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। কমিশনের নির্দেশিকার ফলে এই তিন রাজ্যে অন্তত হাজারখানেক পদ ফাঁকা থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, সরকারি হাসপাতালে চার-পাঁচটি করে আসন খালি থাকলেও তেমন সমস্যা হবে না। প্রতি বছরই সেখানে কিছু আসন ফাঁকা থাকে। তবে বিহারে নির্ধারিত সময়ের পরে ভর্তি হওয়ার সংখ্যাটা অনেকটাই বেশি এবং মহারাষ্ট্রে সংখ্যাটা বাংলার প্রায় দ্বিগুণ বলা চলে।

 

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...