Thursday, June 4, 2026

১০০ দিনের বকেয়া আদায়ে ফের আ.ন্দোলনে নামতে চলেছে তৃণমূল

Date:

Share post:

পুজোর আগে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলন নেমেছিল তৃণমূল। নেতৃত্ব দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি বুকে যে আন্দোলন শুরু হয়েছিল, তা কলকাতাতেও আছড়ে পড়ে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়ে রাজভবনের নর্থ গেটের অদূরে মঞ্চ বেঁধে ধর্ণা কর্মসূচি নিয়েছিলেন অভিষেক। রাজ্যপাল দেখে করার পর গত ৯ অক্টোবর পাঁচদিনের ধর্না কর্মসূচিতে ইতি টেনেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তবে সেইদিনই অভিষেক ঘোষণা করেছিলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের এটাই শেষ নয়, ১ নভেম্বর থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারি ওই দিনই দিয়ে রেখেছিলেন তিনি। হুঁশিয়ারির সুরে অভিষেক জানিয়েছিলেন, “২ মাস পর ৫০ হাজার লোক যাবে দিল্লিতে। পারলে আটকে দেখিও। ট্রেলারটা দেখালাম। পিকচার আভি বাকি হ্যায়!”

অসমর্থিত সূত্রের খবর, পুজো শেষেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। লক্ষ্মী পুজোর পর থেকেই অর্থাৎ ১ নভেম্বর থেকে রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকাতেই ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আরও বেশি মানুষকে সংঘটিত এই উদ্যোগ।

আরও পড়ুন- মানা হয়নি আইন! কোটি কোটি টাকার সিগারেট পো.ড়ানো হবে দিল্লিতে

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...