Tuesday, May 19, 2026

কো.ভিডকে ছাপিয়ে যেতে পারে, চিনের হাইনান দ্বীপে নতুন ৮ ভা.ইরাসের হদিশ!

Date:

Share post:

চিনের গবেষকরা সেদেশের দক্ষিণ উপকূলের অবস্থিত একটি দ্বীপ হাইনানে নতুন আটটি ভাইরাসের হদিশ পেলেন। জানা গিয়েছে হায়নান দ্বীপের আবহাওয়া প্রচন্ড গরম। এই জায়গায় আগে কখনও এই ধরনের ভাইরাস দেখা যায়নি। গবেষকরা দাবি করেছেন, ভাইরাসগুলি ইঁদুরের মধ্যে পাওয়া গেছে। তারা সতর্ক করেছেন যে, এই ভাইরাসগুলি থেকে মানুষের সংক্রামিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ভাইরাস গুলি এত দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে , যে সেগুলি কোভিডের চেয়েও মারাত্মক হতে পারে বলে মত প্রকাশ করেছেন গবেষকরা।

কোভিডের সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে
ভবিষ্যতের মহামারি থেকে বিশ্বকে বাঁচাতে গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে এই আবিষ্কারটি করেছেন। তারা হাইনানের ইঁদুর থেকে প্রায় ৭০০ টি নমুনা নিয়েছিলেন । এখান থেকেই এই আটটি নতুন ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে। ভাইরাসগুলির মধ্যে একটি SARS-CoV-2 একই পরিবারের অন্তর্গত, যে ভাইরাসটি COVID-19 সৃষ্টি করার নেপথ্যে ছিল বলে দাবি করেছেন গবেষকরা।ফলাফলগুলি ভাইরোলজিকা সিনিকা জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছিল । বিজ্ঞানীরা ভাইরাসগুলির উপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখতে চাইছেন মানুষের উপর তাদের প্রভাব ঠিক কী হতে পারে।

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...