Thursday, May 14, 2026

যাদবপুরে পড়ুয়ার র.হস্যমৃত্যুতে ১২ জনের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট! একাধিক ধারায় দায়ের মামলা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে অবশেষে জমা পড়ল চার্জশিট (Charge Sheet)। বুধবার আদালতে এই চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, চার্জশিটে কলেজের ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব়্যাগিং এবং পকসো ধারাতেও অভিযোগ পুলিশের। অন্যদিকে, তদন্তে আরও যদি কিছু উঠে আসে, তাই ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ পেশের আবেদনও করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।

হস্টেলে প্রথম দিন থেকে ওই ছাত্রকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়েছে, ওই ছাত্রকে মানসিক বা শারীরিক অত্যাচারের পিছনে অভিযুক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল। যার ফলেই প্রথম বর্ষের ছাত্র আত্মহত্যার পথ বেছে নেয় বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তবে পুজোর জন্য বর্তমানে আদালতে ছুটি থাকায় সেই চার্জশিট এখনও বিচারকের হাতে এসে পৌঁছয়নি।

উল্লেখ্য, গত অগাস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার বগুলার প্রথম বর্ষের ছাত্রর। ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। র্যােগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার তা কার্যত স্বীকার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়ার বিরুদ্ধে যাদবপুর থানায় খুনের মামলা দায়ের করা হয়। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ১২জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধেই এদিন কলকাতা পুলিশের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...