Sunday, May 17, 2026

বাইকের বে.পরোয়া গতি! ভাসান দেখে বাড়ি ফেরার পথে মৃ.ত্যু ৩ যুবকের

Date:

Share post:

ইছামতী (Icchamati) থেকে ভাসান দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি। বুধবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হয় তিন যুবকের। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার গোকুলপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের বয়স আঠারো থেকে তেইশের মধ্যে। তিনজনেই বাদুড়িয়া থানার আটুরিয়া দাসপাড়া গ্রামের বাসিন্দা। মৃতদের নাম রাজেশ দাস (১৮), শুভঙ্কর দাস (২০), ও সহদেব দাস (২৩)। তবে এদিন ৩ জনের মাথাতেই হেলমেট ছিল না বলেই পুলিশ সূত্রে খবর।

বুধবার ওই তিনজন যুবক হেলমেট না পরেই তেঁতুলিয়ার ইছামতি নদীতে বিসর্জন দেখতে যাচ্ছিল। সেই সময় স্বরূপনগর থানার গোকুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিন পোস্টে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় গুরুতর জখম হয় ওই তিনজন যুবক। এদিকে বিষয়টি নজরে আসতেই দ্রুত স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের গতিবেগ ছিল অত্যন্ত বেশি। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...