Friday, May 15, 2026

নার্সিংয়ে ভর্তি মামলায় কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

বিএসসি, এমএসসি নার্সিংয়ে ভর্তি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ, আপাতত নতুন করে কোনও কাউন্সেলিং করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। ভর্তির পরও কীভাবে নতুন করে শূন্যপদ তৈরি হল, রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন বিচারপতি । তিনি ‘ডেপুটি ডিরেক্টর অব হেলথ’কে নির্দেশ দেন, আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তার আগে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে বক্তব্য। তারপর হাইকোর্ট অনুমতি দিলে তবেই ফের শুরু করা যাবে কাউন্সেলিং।

শূন্যপদ তৈরির ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে হলফনামা দিতে বলা হয়েছে। বিএসসিতে ৫৭ এবং এমএসসিতে ৫২টি নতুন শূন্যপদ তৈরি হয়েছে। মেধার ভিত্তিতে যাঁরা তালিকায় আগে ছিলেন, তাঁদের বিষয়ে স্বাস্থ্য দফতর কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও জানাতে হবে আদালতকে।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ছুটির কারণে তাঁদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয়। এরপরই আদালত নির্দেশ দেয়, ১ নভেম্বরের মধ্যে রিপোর্ট তৈরি করে জমা দিতে হবে। ২ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...