Friday, May 15, 2026

হঠাৎ বেবিবাম্পের ছবি শেয়ার, হেঁয়া.লিতেই ভাই.রাল অনুষ্কা!

Date:

Share post:

বিরুষ্কার (Virat Kohli – Anushka Sharma)জীবনে নতুন মানুষ আসার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। যদিও ভারতীয় ক্রিকেট তারকা (Indian Cricket Star)বিরাট কোহলি বা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কিছু দিন আগেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে হাজির হয়েছিলেন অনুষ্কা। ওই ম্যাচে তিনি পরেছিলেন আলখাল্লার মতো এক পোশাক। তাই সেখানে স্পষ্ট ভাবে বোঝা যায়নি নায়িকা অন্তঃসত্ত্বা কিনা। কিন্তু মেটারনিটি ক্লিনিকে যুগলের আনাগোনাতে সকলেই বলতে শুরু করেছিলেন, পরিবারে চতুর্থ মানুষকে বরণ করে নিতে তৈরি এই তারকা জুটি। অবশেষে প্রকাশ্যে এল অনুষ্কার বেবিবাম্পের ছবি। নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)


একটি ফোনের কোম্পানির জনপ্রিয় মুখ অনুষ্কা দুটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, “সময় এভাবেই কেটে যায়।” প্রথম ছবিতে তাঁর বেবিবাম্প স্পষ্ট। যদিও দ্বিতীয় ছবিটিতে তাঁর পোশাক ঢিলেঢোলা, তাই নেটিজেনদের ধারণা অনুষ্কার ওই ছবি আসলে বিশেষ ইঙ্গিতবাহী। নায়িকার শেয়ার করা ছবির ইনসেটে তাঁর প্রথম সন্তান আসার সময়ের ঝলক ধরা পড়েছে। কিন্তু তার সঙ্গে যে ছবিটি রয়েছে, সেটা কোনভাবেই অন্তঃসত্ত্বা অনুষ্কার পরিচয় দেয় কি? এ প্রশ্নও করছেন অনেকে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা স্বভাবের অনুষ্কা শর্মা যথারীতি এই বিষয়টি নিয়েও কোনও উত্তর দেননি। সত্যিই কি ওই পোস্ট বার্তাবহ? নায়িকার হেঁয়ালিতে কুপোকাত নেট দুনিয়া।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...