Friday, May 15, 2026

ফের এজেন্সি প.লিটিক্স শুরু, শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক, ফের দাবি করলেন কুণাল ঘোষ। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুললেন , রাজ্যজুড়ে কেউ বলতে পারবেন রেশনে খারাপ জিনিস পেয়েছেন? আসলে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি দিয়ে তার মোকাবিলা করতে চাইছে বিজেপি।

বিজেপির যিনি বক্তব্য রাখছেন , তার নিজের নামই তো সিবিআইয়ের এফআইআরে আছে ! অথচ তাকে কেন ছোঁয়া হচ্ছে না। ফের প্রশ্ন তুললেন কুণাল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুক্রবার তৃণমূল মুখপাত্র বলেন, বিনামূল্যে খাদ্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। কোনও অভিযোগ তো আসেনি?
আসলে দলবদলুদের চক্রান্ত এটা। এজেন্সির অপব্যবহার করা হচ্ছে।
তার সাফ কথা , বিজেপি চক্রান্ত করবে এজেন্সির অপব্যবহার করবে , আর একটা গ্রেফতারের উপর দাঁড়িয়ে দল ব্যবস্থা নেবে, এটা সম্ভব না।রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়েছে।
এদিন কুণাল অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীর ভূমিকা সারদা-নারদা নিয়ে দেখা হোক । নিজের পিঠ বাঁচাতে গদ্দার এখন বিজেপির ছাতার তলায় অমিত শাহের জুতো পালিশ করে। তিনি দাবি জানান, অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে কুণালের প্রশ্ন, ‘‘এই বেলা আপনারা নীরব কেন?’’‌

এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের ওপর সারা বাংলা বিশ্বাস রাখে তা বারে বারে প্রমাণিত। কুণালের দাবি ২৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়েই রয়েছেন। আসলে তারা বিজেপিতে থেকে কিছুই করতে পারছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাইছেন । সময় হলেই দেখতে পাবেন।

এদিন কুণালের কটাক্ষ, বিশ্বভারতীর ফলকে রবীন্দ্রনাথের নামই নেই। ফলকে জ্বলজ্বল করছে নরেন্দ্র মোদি আর উপাচার্যের নাম। এর থেকে নিন্দনীয় ঘটনা বাংলা এর আগে দেখেনি।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...