Tuesday, April 7, 2026

হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, সেমিফাইনালে কি পাওয়া যাবে দলের সহ-অধিনায়ককে?

Date:

Share post:

সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালে ভারতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে শেষ দু’ম‍্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক। সূত্রের খবর, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলবে না তিনি। তবে গ্রুপের শেষ ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক আধিকারিক জানান, সেমিফাইনালের আগে হার্দিক সুস্থ হয়ে যাবে।

এই নিয়ে ওই বোর্ড আধিকারিক বলেন,” বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক নেটে অনুশীলন শুরু করেছে। চিকিৎসকেরা ওর উপর নজর রেখেছেন। হার্দিক এখন অনেকটাই সুস্থ। কিন্তু ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। একেবারে সুস্থ হওয়ার পরেই হার্দিককে খেলানো হবে। সেমিফাইনালের আগে হার্দিক সুস্থ হয়ে যাবে। এই সময় ওকে দলের সঙ্গে রাখা মানে দলেরও সমস্যা। তাই হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। তবে বেঙ্গালুরুতে ম্যাচের দিন ভারতের সাজঘরে ওকে দেখা যেতে পারে। সেটাই ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তাই সেই ম্যাচেই দলে যোগ দিতে পারে হার্দিক।”

হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে দরন্ত জয় পেয়ে বোলারদের প্রশংসায় ভাসলেন রোহিত

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...