Saturday, March 14, 2026

“রাজনৈতিক গিরগিটি”! X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে শুভেন্দুকে তীব্র খোঁ.চা কুণালের

Date:

Share post:

কীভাবে আগামী দিনে মানুষ মনে রাখবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhandu Adhikari)? নিজের X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে দলবদলু নেতাকে তীব্র খোঁচা তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, সকালে শুভেন্দুকে বাংলা প্রবাদ “চোর মায়ের বড়ো গলা”-এর পোস্টার চাইল্ড বলে কটাক্ষ করেন কুণাল। তাঁকে রাজনৈতিক গিরগিটি বলে তীব্র আক্রমণ করেন তিনি।

বিভিন্ন সময়ে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। অথচ সারদা থেকে নারদ- সব মামলাতেই নাম জড়িয়েছে শুভেন্দুর। তবে, ‘বিজেপি-ওয়াশিং মেশিনে’ গিয়ে তিনি ‘সাদা’ হয়ে গিয়েছেন- অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে “চোর মায়ের বড়ো গলা”-র প্রকৃষ্ট উদাহরণ বলে আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। তিনি লেখেন,
“রাজনীতির সাম্রাজ্যে আনুগত্যই যেখানে ধর্ম,
সেখানে শুভেন্দু অধিকারী অদ্ভূত।
বিশ্বাসঘাতকের ছলনা ক্যামেরায় ধরা পড়ল,
নারদ স্টিং অপারেশনে তাঁর মুখ পুড়ল।“

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেন সারদা-কর্তা সুদীপ্ত সেনও। সেই কথাও কবিতায় লেখেন কুণাল (Kunal Ghosh)। নৈতিকতাকে বিসর্জন দিয়ে দলবদলু নেতা নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরেছে সে- অভিযোগ কবিতায়।

কুণাল তাঁর পোস্টে লেখেন, বিজেপির নেতাদের তুষ্ট করতে বাংলার মানুষকে বঞ্চিত করছে বিরোধী দলনেতা। এরপরেই কুণালের মোক্ষম খোঁচা-
“তাই, দেয়ালে টাঙানো আয়নাকে এখন আমরা প্রশ্ন করি,
সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে? উত্তর, দেশ জানে।
শুভেন্দু অধিকারী, এমন একটি নাম ইতিহাস বহন করবে,
এক বিরল রাজনৈতিক গিরগিটি”

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...