Wednesday, May 13, 2026

বিজেপির প্রতিহিং.সামূলক রাজনীতিতে গ্রে.ফতার হতে পারেন কেজরিওয়াল! আশ.ঙ্কা AAP-র

Date:

Share post:

প্রতিহিংসামূলক রাজনীতির আগ্রাসনে গ্রেফতার করা হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করলেন আম আদমি পার্টির (AAP) নেত্রী অতিশি। তাঁর দাবি, সরকার ও দলের কাছে খবর আছে, কেজরিওয়াল ইডি দফতরে গেলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফতার করবে।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ফের আবগারি দুর্নীতি মামলা নিয়ে তৎপর ED। ২ নভেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। মোদির বিরুদ্ধে সরব হওয়াতেই আপ-কে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে- অভিযোগ আপ নেতৃত্বের।

এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রীকে দফতরে ডেকে আবগারি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই মামলায় মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্ট। এরপরই তলব করা হয় কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দিল্লির আবগারি দুর্নীতির বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। যদিও বৃহস্পতিবার কেজরিওয়াল ইডি দফতরে যাবেন কি না সে বিষয়ে কিছু জানাননি অতিশি। তাঁর দাবি, অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ, দিল্লি বিধানসভা নির্বাচন এবং এমসিডি নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছে আম আদমি পার্টি।

আরও পড়ুন: কু.রুচিকর মন্তব্যের জের! শুভেন্দুকে আইনি নোটিশ কাকলির

সোমবার রাতে অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানোর পরে এদিন সকালে পাঞ্জাবের আপ বিধায়ক কুলবন্ত সিংয়ের বাড়িতেও তল্লাশি অভিযানে ইডি। আবগারি দুর্নীতি মামলাতেই এই তল্লাশি অভিযান। অতিশির অভিযোগ, যাঁরা বিজেপির বিরুদ্ধে কথা বলেন, তাঁদেরই টার্গেট করা হচ্ছে। “এরপরে ওরা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে টার্গেট করবে। তারপর তেজস্বী যাদবকে টার্গেট করবে, কারণ ওরা বিহারে জোট ভাঙতে পারেনি। তারপর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।”

“তৃণমূল, শিবসেনা সহ ইন্ডিয়া জোটের সব দলকে সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে” বলে মন্তব্য করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউতও।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...