Tuesday, June 16, 2026

বে.হাল স্বাস্থ্য পরিষেবা! বিনা চি.কিৎসায় যোগীরাজ্যে প্রা.ণ গেল প্রাক্তন বিজেপি সাংসদের ছেলের

Date:

Share post:

ফের প্রকাশ্যে ডবল ইঞ্জিন সরকারের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা! এবার বিজেপি শাসিত রাজ্যে বেডের অভাবে সরকারি হাসপাতালে পুত্রকে ভর্তি করাতে পারলেন না খোদ বিজেপিরই প্রাক্তন সাংসদ। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় চোখের সামনেই মৃত্যু হল ছেলের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। তার পরেই হাসপাতালে অব্যবস্থার বিরুদ্ধে ছেলের মৃতদেহ নিয়ে প্রতিবাদে বসেন প্রাক্তন সাংসদ।

ডবল ইঞ্জিন সরকারের এই ঘটনাই প্রশ্ন তুলে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। জানা গিয়েছে, লখনউয়ের এসজিপিজিআই হাসপতালে পুত্রকে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বান্দার প্রাক্তন বিজেপি সাংসদ ভৈরোঁ প্রসাদ মিশ্র। কিন্তু অভিযোগ, তাঁকে জানিয়ে দেওয়া হয়, হাসাপাতালে কোনও বেড নেই। ভর্তি করানো সম্ভব নয়। অবশেষে ভর্তি করাতে না পারায় চিকিৎসার অভাবেই মৃত্যু হয় প্রাক্তন সাংসদ পুত্রের।

পুলিশ সূত্রে খবর, কিডনির সমস্যায় ভুগছিলেন রাজ্যের এই প্রাক্তন সাংসদের পুত্র। এদিকে, পুত্রের মৃত্যুর পরই জরুরি বিভাগের সামনে তাঁর দেহ নিয়ে ধর্নায় বসেন প্রাক্তন সাংসদ। চিকিৎসককে শাস্তি না দেওয়া হলে হাসপাতাল থেকে পুত্রের দেহ নিয়ে সরবেন বলেও হুঁশিয়ারি দেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় লখনউয়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব তোপ দাগেন যোগী সরকারকে। তিনি বলেন, এই গাফিলতি হাসপাতালের নয়, উত্তরপ্রদেশ সরকারের।

আরও পড়ুন- ডে.ঙ্গিতে আ.ক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শ্রীজাত

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...