Saturday, June 20, 2026

কেন্দ্রের নয়া নীতিতে স.ঙ্কটে কেবল টিভি শিল্প, ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রের নয়া নীতিতে সঙ্কটে কেবল টিভি শিল্প। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে অসহায়ভাবে দিন গুনছেন এই শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ। বুধবার কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

গত বছর ৩০ নভেম্বর একটি নির্দেশকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সেখানে বলা হয়েছে, মাল্টিসিস্টেম অপারেটররা (এমএসও) যে সব স্থানীয় চ্যানেল চালাচ্ছেন সেই চ্যানেলগুলিকে ‘প্লাটফর্ম সার্ভিস চ্যানেল’-এর আওতায় আনতে হবে। এরপরেই সম্প্রতি নির্দেশিকা না মানার জন্য প্রায় ৫০০ মাল্টি সিস্টেম অপারেটরের (এমএসও) লাইসেন্স বাতিল করে দেয় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রের তরফে একটা নির্দেশ এসেছে, সেই নির্দেশে সমস্ত কেবল টিভি বন্ধ করে দিতে হবে? এতগুলো ছেলেমেয়ের কী হবে? অনেক ছোট সাংবাদিকও আছে যারা কেবল ব্যবসার সঙ্গে যুক্ত। সবকিছুই নিয়ন্ত্রণ করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমার সত্যিই খারাপ লাগছে, অল কেবল নেটওয়ার্ক ইজ ক্লোজড। লক্ষ লক্ষ কর্মসংস্থানের সঙ্গে যারা যুক্ত তারা যাবে কোথায়? সব বন্ধ করে দিতে হবে?’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘ওদের (বিজেপি) অনুমতি নিয়ে ওদের সিম্বল রোজ দেখাতে হবে? আমি পুজোর সময় দেখেছি কে কার সিম্বল দিয়ে কত বিজ্ঞাপন দিয়েছেন।’’

আরও পড়ুন- স্বাস্থ্য পরীক্ষার পর ফের সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়, আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা!

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...