Thursday, May 21, 2026

আয়কর নথি আপলোড নিয়ে শুভেন্দুকে পাল্টা ক.টাক্ষ কুণালের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পারিবারের সম্পত্তি নিয়েও বিরোধী দলনেতার পাল্টা প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, মনে রাখবেন সন্দেহ সবসময় অপরাধীর মনকেই তাড়া করে। মুখ্যমন্ত্রী কারোর নাম করে কোনও অভিযোগ করেননি। তাও শুভেন্দু আয়করের নথি টুইট করেছেন।আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন প্রতিক্রিয়ার কারণ হল প্রচন্ড ভয় এবং অপরাধবোধ।

এদিন ফের কুণালের কটাক্ষ, শুভেন্দু অধিকারী মিথ্যাবাদী,গদ্দার। নিজের পিঠ বাঁচাতে লেজ গুটিয়ে এখন বিজেপির ছাতার তলায় আশ্রয় নিয়ে বিজেপির জুতো পালিশ করছে। সুদীপ্ত সেন তো বলেছেন শুভেন্দু একবার নয় একাধিকবার সারদার টাকা নিয়েছে। বেনামেও টাকা নিয়েছে শুভেন্দু।অভিযোগ উঠেছে কাঁথি পুরসভায় বিপুল অঙ্কের দুর্নীতি হয়েছে।সারদার টাকা কাঁথি পুরসভা থেকে উদ্ধার করা হচ্ছে না কেন,এদিন ফের প্রশ্ন তোলেন কুণাল।

তৃণমূল মুখপাত্রের অভিযোগ, শুভেন্দু নিজেকে বাঁচাতে একাধিক মিথ্যা কথা বলেছে। কাঁথিতে শুভেন্দু অধিকারীর, সৌমেন্দু অধিকারীর চুরির ঘটনা আছে তার তদন্ত দরকার।শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কুণাল বলেন, পারলে আমার নামে একটা মানহানির মামলা করুক। শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী টাকা নয়ছয়ে জড়িত। তারও তদন্ত দাবি করলেন কুণাল।

এদিন তিনি স্মরণ করিয়ে দেন, টাকা নেওয়ার ভিডিও দিয়েছিল বিজেপি। এফআইআর করেছিল বিজেপি। গ্রেফতার হওয়ার ভয়ে পোষা কুকুরের মতো বিজেপিতে গিয়ে ঘেউ ঘেউ করছে। কে বলেছে শুভেন্দুর নাম করা যায় না। এই কুৎসাগুলো বিজেপি শুভেন্দুর মুখ দিয়ে করাচ্ছে।

Related articles

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...