Sunday, April 5, 2026

সৌজন্য-সাক্ষাৎ: রাজভবনে গিয়ে রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সৌজন্য সাক্ষাৎ। রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, সন্ধে ৬টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন।

রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে রাজভবনে এসেছিলেন। উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল এদিই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল।

একই সঙ্গে মমতা (Mamata Banerjee) জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে তিনি দেখতে গিয়েছিলেন। শুক্রবার, অভিজিৎ বিনায়ক কলকাতায় আসছেন।

 

দশমীর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও একই ভাবে মিষ্টি পাঠানো হয় রাজভবনে। তবে এ বার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সামনাসামনি বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল।

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...