Saturday, May 16, 2026

সু.রার টানে প্রতি সপ্তাহে রাজস্থানে

Date:

Share post:

অভিজিৎ ঘোষ, জয়পুর(রাজস্থান)

সন্ধ্যা পড়লেই রাজস্থানে জিজের গাড়ি বাড়তে থাকে। না রোজ নয়। শুক্রবার থেকে শুরু হয়। প্রতি ৫টি গাড়ির মধ্যে একটা জিজে থাকবেই। জিজে মানে বুঝলেন? জিজে মানে গুজরাতের গাড়ি। রাজস্থানীরা গুজ্জুভাই বলে তাদের সম্বোধন করে। কিন্তু গুজরাতের কেন এতো রাজস্থানী প্রেম? কেন প্রতি সপ্তাহে গুজারাতিদের লাইন লেগে থাকে রাজস্থানে? কারণ, মদ। বিজেপি গুজরাতে মদ বিক্রি বন্ধ করেছে। কিন্তু সে তো নামকে ওয়াস্তে। গুজিরাতিদের মন থেকে মদ সরাতে পারেনি। তাই শুক্রবারের জয়পুর, যোধপুর, জয়সালমিরে গুজরাতের ঘাড়ির মেলা বসে যায়। এক দোকানদার হাসতে হাসতে বললেন, ইয়ে গুজরাতি লোগ আজিব সা হ্যায়। হোটেল লেগি ১২হাজার কি, লিকার লেগি ৫ হাজার কি, লেকিন খানে কে লিয়ে ২৫ রুপাইয়া কি থালি ঢুন্ডেগা। মূলত শুক্রবার রাতে গুজরাতবাসীরা রাজস্থানে ঢোকে। ফিরে যায়, রবিবার সন্ধ্যা অথবা সোমবার সকালে। প্রায় প্রতি রাস্তার কোণে ইংলিশ লিকারের দোকান। কিন্তু কী লাভ এই লিকারবিহীন রাজ্যের। কী লাভ এই লোক দেখানো নিষেধাজ্ঞার?

রাজস্থানে বড্ড মাছির উৎপাত।যত রিমোর্ট এলাকায় যাবেন, তত বাড়বে। মরুভূমি এলাকায় বিচ্ছু অর্থাৎ বিছে আর সাপ। বেশিরভাগ হোটেলকর্মীদের ব্যবহার মনে রাখার মতো। ব্যতিক্রম শুধু যোধপুর। এখানকার বিখ্যাত খাবার ডাল বাটি চুরমা। কিন্তু বাঙালির বিশাল কিছু ভাল লাগবে এমন দাবি করা যাবে না। তবে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ে দুধারে তাকালে বুঝতে পারবেন, রাজ্যে কতটা অভাব জলের।

রাজস্থান মানেই কেল্লার শহর। কিন্তু কেল্লায় অনুপ্রবেশের টিকিটের দাম সত্যিই বেশি। একটু বাড়াবাড়ি ধরণের বেশি। আপনার যদি পরিবারে জনা চারেক থাকে এবং একদিনে যদি গোটা স্পটে যেতে হয়, তাহলে গাইড সহ হাজার পাঁচেক টাকা খরচ হয়ে যাবে। একটু বেশি, তাই না! তবে চা বড্ড টেস্টি। বিনা চিনির চা এখানে ফেকা হুয়া চা। আর এখানে হোর্ডিংয়ের অত্যাচার নেই। দৃশ্য দূষণ নেই। আর আছে মাথার পাগড়ি। জাত চেনায়, স্ট্যাটাস বোঝায়। রাজস্থানের সামাজিক পরিস্থিতি না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...