Sunday, June 7, 2026

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে দ.লিত মহিলাকে ধ.র্ষণের পর দেহ তিন টুকরো দু.ষ্কৃতীদের

Date:

Share post:

ফের বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশে দলিত মহিলাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়ঙ্কর ঘটনা বান্দার একটি গ্রামের। সেখানে ৪০ বছরের এক দলিত মহিলাকে তিন দুষ্কৃতী নির্মমভাবে হত্যা করার পর দেহ তিন টুকরো করে।

জানা গিয়েছে, স্থানীয় ব্যবসায়ী রাজকুমার শুক্লার আটার মিল পরিষ্কার করতে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর মেয়ের বয়স ২০ বছর। সে বাড়িতে ফিরে এসে দেখে ঘর তালাবদ্ধ। অবশেষে দরজা খুললে সে নিজের মায়ের বিকৃত দেহের বিভীষিকাময় দৃশ্য দেখে পুলিশকে ফোন করে।

পুলিশ সূত্রে খবর, রাজকুমার শুক্লা, তার ভাই বাউয়া শুক্লা এবং রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনজনই পলাতক। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছেন।

অখিলেশ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দলিত মহিলার ধর্ষণ ও হত্যার খবর হৃদয়বিদারক। উত্তরপ্রদেশের মহিলারা ভীত ও ক্ষুব্ধ। তিনি আরও একটি ঘটনার উল্লেখ করেছেন যেখানে আইআইটি-বিএইচইউ-এর এক মহিলা ছাত্রীর জামা খুলে নেওয়া হয় এবং শ্লীলতাহানির পর তাঁর ছবি তোলা হয়েছিল।
তিনি বলেছিলেন যে এই ঘটনাটি উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার পতনের ছবি দেখিয়েছে এবং বিজেপির জিরো টলারেন্সের মিথ্যা দাবিকে সকলের সামনে প্রকাশ করেছে।

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...