Sunday, May 17, 2026

কলকাতাগামী বাসে বেআইনি অস্ত্র পাচার! হাতেনাতে মহিলাকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

কলকাতায় বেআইনি অস্ত্রপাচার। অভিযুক্ত এক মহিলাকে হাতেনাতে ধরল পুলিশ। উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী যাত্রীবাহী বাস থেকে গ্রেফতার করা হয় ওই মহিলা অস্ত্র কারবারিকে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদহ থেকে কলকাতাগামী একটি বাসে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছে। বাসটিকে দাঁড় করায় পুলিশ। এক মহিলা যাত্রীকে দেখে সন্দেহ হলে তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। ধৃতের থেকে ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম পুজা বিশ্বাস। ওই মহিলা হাবড়ার বাদিন্দা। স্বামী পরিত্যক্তা ওই মহিলা বর্তমানে বারাসতের ন’পাড়ায় একটি বাড়ি ভাড়া করে থাকছিল। পুলিশ তদন্তে করে এই বেআইনি অস্ত্র পাচারের শিকড়ে পৌঁছতে চাইচ্ছে।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...