Sunday, May 10, 2026

স্রোতে গা ভাসানোর চেষ্টা আনন্দ বোসের, রাজভবনের লনেই ম‍্যাচ দেখানোর উদ্যোগ

Date:

Share post:

সবসময় প্রচারে থাকার চেষ্টা। এবার ক্রিকেট বিশ্বকাপের আঙ্গিনায় ঢুকে পরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামিকাল ইডেনে বিশ্বকাপের মহারণ। ক্রিকেটের নন্দনকাননে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম‍্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। চারিদিকে টিকিটের হাহাকার। একটা টিকিটের কাতর আবেদন ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। উঠছে কালোবাজারির অভিযোগ। আর এর পরিস্থিতির মধ‍্যে ইডেন থেকে ঢিল ছোড়া দূরত্বে সমর্থকদের জন‍্য বসে খেলার দেখার ব‍্যবস্থা করল রাজভবন। যার নাম দেওয়া হয়েছে জনতা ক্রিকেট স্টেডিয়াম।

রাজভবনের জায়ান্ট স্ক্রিনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়ে রাজভবনের তরফে জানানো হয়েছে, রবিবার রাজভবনের লনে বসানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে ৫০০ জন সাধারণ মানুষ দেখা দেখতে পারবেন। রবিবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে রাজভবনের দরজা। যাঁরা প্রথমে আসবেন তাঁরাই প্রথমে ঢুকতে পারবেন। অর্থাৎ, যিনি আগে যাবেন, তিনি আগে খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমেও আগে থেকে নাম নথিভুক্ত করতে পারেন দর্শকেরা। এর জন‍্য মেইল করতে হবে, aamnesaamne.rajbhavankolkata@gmail.comতে।  ই-মেলে আবেদন করতে হলে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স লাগবে।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। বিক্ষোভ করছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। উঠছে কালোবাজারিও অভিযোগ। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে অনেককে।

আরও পড়ুন:ছিটকে গিয়েছেন হার্দিক, রোহিতের ডেপুটি কে? জানাল বোর্ড

 

Related articles

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...