Saturday, May 16, 2026

পেনাল্টি মিস ক্লেটনের, কেরালার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের

Date:

Share post:

ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসির কাছে ১-২ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। পেনাল্টিতে লাল-হলুদের হয়ে এক গোল করলেও, তার আগে ম‍্যাচে পেনাল্টি মিস করেন ইস্টবেঙ্গল অধিনায়ক।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। কেরালা উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে। এবং বল ক্রস করার চেষ্টা করে। অন্যদিকে ইস্টবেঙ্গল কাউন্টার আক্রমণের উপর নির্ভর করে। তবে এরই মধ‍্যে গোল করে দেয় কেরালা। ৩২ মিনিটে আদ্রিয়ান লুনা একটি থ্রু বল খেলেন এবং দাইসুকে সেই বল ধরে দৌড়ে উপরে উঠে, লাল-হলুদের ফাঁকা গোল পেয়ে সহজেই ১-০ করে বেরিয়ে যান। রক্ষণের কেউ আটকাতেই পারেনি দাইসুকেকে। এই গোলের পর ফের প্রশ্ন উঠতে শুরু করেছে লাল-হলুদের ডিফেন্স নিয়ে। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি লাল-হলু। যার ফলে প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকে কার্লোস কুয়াদ্রাতের দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৫৫মিনিটে ভাল সুযোগ তৈরি করে লাল-হলুদ। ক্লেটন সিলভা মাপা শটে বক্সের মধ্যে সিভেরিওকে বল বাড়ান। তবে বলটি মহেশের কাছে পৌঁছে যায়, যিনি বলটি ধরে সুন্দর রান করেন তবে আসল কাজ করতে ব‍্যর্থ হন তিনি। এরপর ম‍্যাচের ৬১ মিনিটে মহেশ একটি পিন-পয়েন্ট ক্রস বাড়ান সিভেরিওকে। তিনি বলটি শক্তিশালী ভাবে হেড করেন ঠিক গোলটি মিস হয়ে যায়। এরপর ম‍্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি পায় লাল-হলুদ। বল ধরতে গিয়ে কেরালার কিপার সচিন সুরেশ নওরেম মহেশ ফাউল করে বসে। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। তবে তা কাজে লাগাতে ব‍্যর্থ হন ইস্টবেঙ্গল অধিনায়ক। এরপর দ্বিতীয় গোলটি করে কেরালা। ৮৮ মিনিটে কেরালার হয়ে দ্বিতীয় গোলটি করেন দিয়ামান্তাকস। সেই ইস্টবেঙ্গল রক্ষণের ভুলেই গোলটি হয়। ম‍্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় লাল-হলুদ। এবার আর মিস করেননি ক্লেটন। লাল-হলুদের হয়ে ১-২ করেন তিনি।

আরও পড়ুন:জন্মদিনেই সচিনের রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট, কোনরকম চাপে কোহলি? মুখ খুললেন দ্রাবিড়

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...