Tuesday, February 24, 2026

চলমান ক‍্যামেরায় এল সেরা ফিল্ডারের নাম, পুরস্কার ঘোষণায় ফের চমক টিম ইন্ডিয়ার

Date:

Share post:

চলতি বিশ্বকাপে নতুন একটি পুরস্কার নিয়ে এসেছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। ভারতের প্রতি ম‍্যাচের শেষে সেরা ফিল্ডারের পুরস্কার এনেছে ভারতীয় দল। চলতি বিশ্বকাপে ভারতের সব ম্যাচের মতো রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেও ঘোষণা করা হল দলের সেরা ফিল্ডারের নাম। এবারও নাম ঘোষণায় চমক আনলেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর নিজের নাম শুনেই লজ্জা পেয়ে গেলেন ভারত অধিনায়ক। লুকোলেন মুখ।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, দলের ফিল্ডিং কোচ দিলীপ বলেন,”আমি প্রথম থেকেই বলেছি শুধুমাত্র একটা বা দুটো ক্যাচ নয়, আমরা গোটা ম্যাচ জুড়ে ফিল্ডিংয়ের দিকে নজর রাখছি। দলের সবাই ভাল ফিল্ডিং করছে। সবাই নিজের সেরাটা দিচ্ছে। সেটাই আমার সব থেকে ভাল লাগছে। প্রতিটা ম্যাচেই কয়েক জন নজর কাড়ে। এই ম্যাচে সূর্যকুমার যাদব, কে এল রাহুল, বিরাট কোহলি খুব ভাল ফিল্ডিং করেছে। তবে আর একজনের নাম বলতেই হয়। রোহিত শর্মা। ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মাঠে বল বাঁচাতে ঝাঁপিয়েছে। এই ম্যাচে এই চার জনের মধ্যেই একজন মেডেল পাবে।”সাজঘরে দিলীপের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যান রোহিত। বাকিরা যখন হাততালি দিচ্ছেন, তখন রোহিত লজ্জা পেয়ে যান। এরপর গোটা দলকে নিয়ে সাজঘর থেকে বেরিয়ে বাউন্ডারির ধারে আসেন দিলীপ। সেখানে সবাইকে চমকে দিয়ে হাজির হয় চাকা লাগানো একটি ক্যামেরা। সেই ক্যামেরা একে একে চার জনের দিকে ঘুরতে শুরু করে। যার দিকে ঘুরে ক্যামেরা থেমে যাবে সেই জিতবে। অবশেষে রোহিতের দিকে ঘুরে ক্যামেরা থেমে যায়। তিনি সেরা ফিল্ডারের পুরস্কার পান। টুপি দিয়ে মুখ ঢাকেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এর আগে ফিল্ডারের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর। দু’বার করে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন রাহুল এবং শ্রেয়স।

আরও পড়ুন:ম‍্যাচ শেষে বিরাট সেলিব্রেশনে মাতেন কোহলি-জাড্ডুরা, ভাইরাল ভিডিও

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...