Wednesday, May 27, 2026

প্রকাশ্য সভা থেকে আপ বিধায়ককে আ*টক করল ইডি!

Date:

Share post:

জনসভা চলাকালীন পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক যশবন্ত সিং গজ্জন মাজরাকে(Jaswant Singh Gajjan Majra) আটক করলেন কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED Officials)আধিকারিকরা। ৪১ কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতি মামলা এবং বেআইনি ভাবে ১৬ কোটি ৫৭ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা মজুতের অভিযোগে এই গ্রেফতারি বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আপ (AAP)নেতারা।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রের এজেন্সি পলিটিক্স জোরালো হচ্ছে বলেই মনে করছেন বিজেপি বিরোধীরা। গত সপ্তাহে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি। এবার সরাসরি জনসভা থেকে বিধায়ককে গ্রেফতারের ঘটনায় গেরুয়া দলকে নিশানা করা হয়েছে। দলের মুখপাত্র মালবিন্দর কাং ইডির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশীদার”। কেন্দ্রীয় সূত্রে খবর, পাঞ্জাবের লুধিয়ানার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করেছিল সিবিআই। সেপ্টেম্বরে তল্লাশিও চালানো হয়। পরবর্তীতে এই মামলাতেই বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে বিধায়কের দিকে আঙুল উঠলে তিনি অফিসারদের সঙ্গে সহযোগিতা করেননি বলে অভিযোগ।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...