Sunday, May 17, 2026

বি.ভেদের রাজনীতি এবং বিমা.তৃসুলভ আচরণের জন্য বিজেপিকে একহাত নিলেন কুণাল

Date:

Share post:

১০০ দিনের কাজ এবং আবাস যোজনার প্রাপ্য টাকা থেকে বাংলাকে বঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ফের প্রতিবাদে সরব হল তৃণমূল। মঙ্গলবার বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডে এক সভায় বিভেদের রাজনীতি এবং বিমাতৃসুলভ আচরণের জন্য বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সভায় উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় এবং বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।

এদিন কুণাল ঘোষ বলেন,‌ মমতাদি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা থেকে একের পর এক সামাজিক স্কিম করে মানুষকে উপকার পাইয়ে দিয়েছেন। রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, একশো দিনের কাজ – বাংলা অনেক এগিয়েছে। যদি কাজের কথা বলা হয়, তাহলে তৃণমূল সরকার বামজমানাকে টেক্কা দিয়ে কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই।

মানুষকে একটু রিলিফ দিতে জন্ম থেকে মৃত্যু, প্রতিটি পর্যায়ে সাহায্যের ব্যবস্থা করেছেন।
জঙ্গলমহল বা পাহাড়, বামজমানায় ভয়ানক হয়ে উঠেছিল, এখন পর্যটকরা শান্তিতে যান। আরও বহু পর্যটনকেন্দ্র চালু হয়েছে। এগুলো তো কর্মসংস্থান বাড়ায়। সরকারি আবাস আধুনিক হয়েছে। নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সেতু, উড়ালপুল হচ্ছে। গ্রামোন্নয়ন, স্বনির্ভরতাতেও বহু স্কিম। বাংলার প্রায় দশ কোটি নাগরিকের কাছেই কোনো না কোনো পরিষেবা দিচ্ছে সরকার। রূপশ্রী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার একটার পর একটা পরিষেবা।বাংলা থেকে বিজেপির ট্যাক্স নিয়ে যাচ্ছে অথচ বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না ‌ যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে গেছেন। মুখ্যমন্ত্রী সময় বেধে দিয়েছেন। এরপর আরও বড় আন্দোলনে আমরা নামব।এদিন কুণাল সাফ জানান, বাংলা আত্মসম্মান নিয়ে বাঁচবে। বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথের নাম মুছে দিয়ে, সেই উপাচার্য বড় বড় কথা বলবেন । বাংলার মাটি বাংলার মানুষ এ জিনিস মানবে না। অমর্ত্য সেনকে এরা অপমান করবে , মমতা ব্যানার্জিকে অপমান করবে, এ জিনিস মেনে নেবে না বাংলার মানুষ। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, তাসের ঘরের মতো ভাঙছে। সিপিএম কংগ্রেস জোট করেছে, বিজেপির দালাল। এদের ভোট দেবেন না ,নিজের অধিকার রক্ষায় তৃণমূলের উপর ভরসা রাখুন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...