Friday, February 27, 2026

ইডেনে বসল বিরাট কোহলির ছবি

Date:

Share post:

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসল বিরাট কোহলির ছবি। সদ্য ইডেন গার্ডেন্সে কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করেছেন বিরাট। ঐতিহাসিক ইডেনের গৌরবগাথার সঙ্গে জড়িয়েছে আরও এক নজির। ইডেনের মূল ফটকের উপরেই সচিনের ছবির পাশেই স্থান পেল বিরাট মাইলস্টোনের ছবি। সচিনকে স্পর্শ করা ৪৯তম ওয়ান ডে শতরানের পূর্ণ করে ব্যাট তোলার ছবিই স্থান পেয়েছে ক্লাব হাউসের প্রধান ফটকের উপরে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরির পর কোনও আগ্রাসন দেখাননি বিরাট। আকাশের দিকে শান্তভাবে ব্যাট তুলেই থেমে যান। উচ্ছ্বাসহীন বিরাটের শান্ত সেই ছবিই বসানো হল ইডেনে। কপিল দেবের নেতৃত্বে তিরাশির বিশ্বকাপ জয় থেকে লক্ষ্মণ-দ্রাবিড়ের ঐতিহাসিক পার্টনারশিপ, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়— ইডেনে একাধিক ঐতিহাসিক মুহূর্তের ছবি রয়েছে। রয়েছে বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীর ছবিও। এবার সেখানে যোগ হল কিং কোহলির ছবি।

আরও পড়ুন:আফগানিস্তানে বিরুদ্ধে ম‍্যাক্সওয়েলের ইনিংস নিয়ে মুখ খুললেন মহারাজ, কী বললেন তিনি?

spot_img

Related articles

আইএসএলের মিনি ডার্বি, দুর্বল মহমেডানের বিরুদ্ধেও সতর্ক লোবেরা

শনিবার আইএসএলের(ISL) মিনি ডার্বি। মোহনবাগান(Mohun bagan) মুখোমুখি হবে মহমেডানের(Mohamedan)। সাদা কালো ব্রিগেডের সঙ্গে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচে...

গলদঘর্ম দশা দক্ষিণবঙ্গে, ফেব্রুয়ারির শেষে উত্তরে বৃষ্টির পূর্বাভাস 

সকাল থেকে তীব্র গরম, বেলা বাড়তেই ভূমিকম্পের আতঙ্কে জেরবার দক্ষিণবঙ্গ (South Bengal) । এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে...

আমি সৎ: আবগারি দুর্নীতি মামলায় ক্লিনচিট পেয়ে চোখে জল কেজরির

আবগারি মামলার রায়ের পরেই কেঁদে ফেললেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রায় দু’বছর পর আদালতে সম্পূর্ণ বেকসুর খালাস পাওয়ার...

ইডেনের দর্শদকদের জন্য সুখবর, ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

আগামী রবিবার ইডেনে(Eden) ওয়েস্ট ইন্ডিজের (West indies)বিরুদ্ধে সুপার আটের শেষ ম্যাচে নামবে ভারত। ভারতীয় বোলারদের জন্য কঠিন পরীক্ষা...