Sunday, May 10, 2026

শান্তিনিকেতন থানায় হাজিরা এড়ালেন বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

Date:

Share post:

আজ, শুক্রবার শান্তিনিকেতন থানায় হাজিরা এড়ালেন বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। গত পাঁচ বছরে বহু বিতর্কে জড়ানো ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উপাচার্য পদে থাকাকালীনও বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। কিন্তু বিভিন্ন অজুহাতে তিনি বিষয়টি এড়িয়ে যেতেন বলে অভিযোগ। ফের একই পদ্ধতি অবলম্বন করায় নিজের জন্য আরও বিড়ম্বনা বাড়ালেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতন থানার আইনি নোটিশের প্রেক্ষিতে তিন সপ্তাহ সময় চেয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। তবে তাঁকে এত সময় দেওয়া যাবে না বলেও জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। মোট পাঁচটি মামলার প্রেক্ষিতে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ দিয়েছিল শান্তিনিকেতন থানা। কিন্তু বার বার হাজিরা এড়িয়ে নিজের বিপদ ডেকে আনছেন বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।

 

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...