Sunday, June 7, 2026

দূরত্ব ঘুচিয়ে চুটিয়ে দাম্পত্য, রাহুলকে কাছে টানার কারণ জানালেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

সেলিব্রিটিদের হাইপ্রোফাইল জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই বেশি। টলি থেকে বলি – এক পংক্তিতে সকলেই যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি বাংলা সিনেমা জগতের (Bengali Entertainment Industry) তারকাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে তার মধ্যে শিরোনামে উঠে এসেছেন রাহুল- প্রিয়াঙ্কা (Rahul Arunaday Banerjee and Priyanka Sarkar)। ৬ বছরের দূরত্ব ঘুচিয়ে আবার একে অন্যকে কাছে টেনে নিয়েছেন তাঁরা। ছেলে ‘সহজ’কে সঙ্গে নিয়েই দাম্পত্যের দ্বিতীয় ইনিংস চুটিয়ে উপভোগ করছেন তারকা জুটি। এতটাই কি সহজ ছিল? মুখ খুললেন প্রিয়াঙ্কা।

রবি ওঝা প্রোডাকশন হাউজের একটি সিরিয়াল দিয়ে বাংলা টেলি জগৎ ড্রয়িং রুমে বসে রাহুল- প্রিয়াঙ্কাকে খুঁজে পায়। বাকি কাজটা রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) একটা সিনেমাই করে দিয়েছিল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ব্যক্তিগত জীবন ততদিনে জড়িয়ে পড়েছে। দুজনেই নিজেদের মতো করে দাম্পত্যকে বাঁচিয়ে কাজে লেগে পড়েন। কিন্তু সেলিব্রেটি সংসারে ভাঙ্গনের ছবিটা খুব দ্রুতই স্পষ্ট হয়ে গেছিল ইন্ডাস্ট্রির কাছে। রাহুলের জীবনে একাধিক নারী সঙ্গ থেকে মাদকে আসক্ত হয়ে ছন্নছাড়া জীবনযাত্রাকে খুব সহজে মেনে নিতে পারেনি প্রিয়াঙ্কা। ততদিনে দুজনের ভালবাসার সম্পদ পৃথিবীর আলো দেখেছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একে অন্যের থেকে দূরে সরে গিয়েছিলেন নায়ক নায়িকা। কিন্তু তাদের মাঝে এক ‘সহজ’ সেতু ছিল, যা, আবার তাদের কাছাকাছি নিয়ে এল। ছ বছর পর একসঙ্গে পুজো কাটালেন তাঁরা তাই এটাও শিরোনাম হতে বেশি সময় নেয়নি। যদিও প্রিয়াঙ্কা বলছেন এর মাঝেও তাঁরা একসঙ্গে ঘুরতে গেছেন এবং সন্তানকে সমান ভাবেই সঙ্গ দিয়েছেন। কিন্তু এভাবে সবকিছু আগের মতো করে দেওয়াটা কি কঠিন মনে হয়েছিল? একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, মাত্র ১৩ বছর বয়স থেকে রাহুলের সঙ্গে পরিচয়। “যখন ছোট ছিলাম তখন আমার ভাল লাগত অন্য কাউকে, আর রাহুল ছিল অন্য সম্পর্কে। নিজেদের ভাল লাগা, সম্পর্ক নিয়ে সে সময় আলোচনা করতাম। তারপর ধীরে ধীরে প্রেম হল। প্রচন্ড ঝামেলা হয়েছে। দম্পতি হিসাবে হয়তো সম্পর্কটাকে ঠিক ভাবে সেই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু পরস্পরের প্রতি সম্মান ছিল।” কিন্তু রাহুলকে দ্বিতীয় সুযোগ দিলেন কেন? প্রিয়াঙ্কা বলছেন ভুল তাঁরও ছিল। তাই শুধরে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। আর নায়িকার মতে রাহুল এখন অনেক পরিণত তাই এবার দুজনেই সুস্থভাবে সন্তানের ‘সহজ’ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারবেন। হ্যাঁ রাহুল- প্রিয়াঙ্কার ছেলের নাম ‘সহজ’, যে আজ ভীষণ পরিণত। তাই মা বাবাকে একসঙ্গে দেখে নিজের অনুভূতি প্রকাশ্যে আসতে দিতে চায় না। ভাল থাকুন প্রিয়াঙ্কা, শুভেচ্ছা রইল।

Related articles

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...