Tuesday, March 17, 2026

‘রোহিত প্রথমে ভারতের অধিনায়ক হতে চাননি’, এক সাক্ষাৎকারে বললেন সৌরভ

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে আট ম‍্যাচে আটটিতেই জিতে শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে দলকে দুরন্ত নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। কিন্তু জানেন কি, এই রোহিতই প্রথমে ভারতীয় দলের অধিনায়ক হতে চাননি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির মেয়াদ শেষ হওয়ার পর, রোহিত শর্মা দায়িত্ব নেন। সেই সময় বিসিসিআই সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,”রোহিত শর্মা অধিনায়কত্ব চাননি, কারণ সমস্ত ফর্ম‍্যাটে খেলার জন্য অনেক চাপ ছিল- এটি এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে আমি ওকে বলেছিলাম যে, তোমাকে হ্যাঁ বলতেই হবে বা আমি তোমার নাম ঘোষণা করে দেব। আমি খুশি, ও এই দায়িত্ব নিয়েছে। এখন ও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে এবং আপনারা ফলাফল নিজেরাই দেখতে পাচ্ছেন।”

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত। ব্যাট হাতে অন্যদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা ওপেনার। রোহিতের নেতৃত্বে চলতি বিশ্বকাপে ভারতই একমাত্র দল, যারা আটটি ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে। ভারত ইতিমধ্যেই এক নম্বরে থেকে তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং নকআউট পর্বে তারা পয়েন্ট টেবলের শীর্ষে থেকেই যাবে।

আরও পড়ুন:নাতি রাচিনের জন‍্য বিশেষ ব‍্যবস্থা ঠাকুরমার, ভাইরাল ভিডিও, কী এমন করলেন তিনি?

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...