Saturday, May 16, 2026

উৎসবের মরশুমে অ.ব্যবস্থায় চ.রম পরিণতি যাত্রীর, উদা.সীন রেল!

Date:

Share post:

উৎসব উপলক্ষে বাড়ি ফেরার তাড়া থাকে সবারই। বিশেষ করে যাঁরা প্রবাসে কর্মরত। এই কারণে প্রতিবছরই দূরপাল্লার ট্রেনে (Train) ঠাসাঠাসি ভিড় হয়। কিন্তু এই নিয়ে রেলের কোন হেলদোল নেই। উল্টে অব্যবস্থায় ধাক্কাধাক্কিতে গুজরাটের সুরাটে প্রাণ হারালেন এক যাত্রী। আহত অনেকেই। উৎসবের দিনে যন্ত্রণা নিয়ে কাটাতে হবে তাঁদের।

রিজার্ভেশন না পেয়ে বা আর্থিক কারণে জেনারেল কামরায় যাতায়াত করেন অনেককেই। উৎসবে মরসুমে ভিড়ের মধ্যে ঘটল দুর্ঘটনা। অভিযোগ, রেলের চরম অব্যবস্থার কারণে সুরাট স্টেশনে ট্রেন (Train) ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তুমুল ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। আহত আরও অনেকে!

রেলের অব্যবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। কারও অভিযোগ, কনফার্ম টিকিট থাকার পরেও ট্রেনে উঠতে পারেননি। আবার কেউ বলছেন উৎসবের দিনে বাড়ি ফিরতেই পারলে না রেলের গাফিলতিতে। তবে সবার একই অভিযোগ, প্রতিবছর এই অবস্থা ঘটলেও কোন ব্যবস্থা নেয় না কেন বাড়তি ট্রেন চালানো হয় না উৎসবের সময়? এই নিয়ে তুমুল ক্ষুব্ধ যাত্রীরা।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...