Friday, June 26, 2026

সরে দাঁড়ালেন মরকেল, পাকিস্তানের নতুন বোলিং কোচ কে?

Date:

Share post:

ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল। কথা ছিল, তিনি কাজ করবেন বছরের শেষ পর্যন্ত। তবে বিশ্বকাপ শেষে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছেড়েছেন মরকেল।

পিসিবি সোমবার এক বিজ্ঞপ্তিতে মরকেলের চাকরি ছাড়ার খবর জানিয়েছে। মরকেলের বিদায়ে কে হতে পারেন পাকিস্তানের নতুন বোলিং কোচ? পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের নতুন বোলিং কোচ হতে পারেন প্রাক্তন পেসার উমর গুল। যদিও এই পেসার জানিয়েছেন, তাঁর সঙ্গে পিসিবি এখনও যোগাযোগ করেনি।

চলতি বছরের জুনে পাকিস্তানের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন মরকেল। শুরুর দিকে পাকিস্তানের বোলিং আক্রমণ তাঁর অধীনে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপে ছিল ব্যর্থ। হারিস রউফ ১৪ উইকেট পেলেও এক বিশ্বকাপে সর্বোচ্চ রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...