Sunday, June 21, 2026

সেমিফাইনালের টিকিট নিয়ে কা.লোবাজারি,একটি টিকিট বিকোচ্ছে আড়াই লক্ষ টাকায় !

Date:

Share post:

বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট নিয়ে কালোবাজারি তুঙ্গে।একটি টিকিটের দাম কোথাও আড়াই লক্ষ টাকা! কোথাও আবার টিকিটের দাম এক লক্ষ টাকা। বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে মুম্বইতে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ম্যাচের টিকিটও।

প্রসঙ্গত, বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বই পুলিশ সূত্রে খবর, একটি টিকিটের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত দর হেঁকেছিলেন ধৃত। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই কালোবাজারি চলছিল। এই কালোবাজারি চক্রে আরও কেউ রয়েছে কিনা, সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরের দিনই মুম্বই  থেকে ধরা পড়ে আরও এক ব্যক্তি। এক লক্ষ ২০ হাজার টাকায় সেমিফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করছিলেন রোশন গুরুবাখসানি নামে এক ব্যক্তি। তাঁর থেকে দুটি টিকিট উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে কালোবাজারিতে অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।টিকিট কেনার সময়ে ক্রিকেটপ্রেমীদের সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...