Saturday, March 14, 2026

ফের কমল বাতাসের গুণগত মান! বৃষ্টি হলেও দূ.ষণের হাত থেকে মুক্তি নেই দিল্লিবাসীর

Date:

Share post:

দীপাবলির (Diwali) পর থেকেই ফের নতুন করে বাতাসের গুণগত মান (Air Quality) কমতে শুরু করেছে দিল্লিতে (Delhi)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর পরিসংখ্যান অনুযায়ী সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণগত মান ৪০০-র কাছাকাছি রয়েছে বলে খবর। তবে দীপাবলির বেশ কয়েক দিন আগে বাতাসের গুণগত মান বৃদ্ধি পেয়েছিল। কিন্তু দীপাবলির পর আবার দূষণের মাত্রা চিন্তা বাড়াচ্ছে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আর কে পুরম এলাকায় বাতাসের গুণগত মান ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআই-এর মাত্রা ৪৩০, পাঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান ৪২৩।

তবে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল রাজধানী শহরে। পরিবেশবিদেরা অনুমান করেছিলেন বৃষ্টি হলেই রাজধানীর বাতাসের গুণগত মান বৃদ্ধি পাবে। এদিকে বৃহস্পতিবার থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছিলেন দিল্লিবাসী। তবে তা বেশ দিন স্থায়ী হল না। গত ১৩ নভেম্বর থেকে দূষণ পরিস্থিতির কথা ভেবেই গাড়ির জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এই প্রসঙ্গে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছিল, বৃষ্টির ফলে রাজধানীতে বাতাসের গুণগত মানের উন্নতি হয়েছে। তাই এখনই এই পথে হাঁটছে না তারা। তবে সরকারের তরফে এটাও জানানো হয় যে, দীপাবলির পর বাতাসের গুণগত মান কেমন থাকে সেই পরিস্থিতি পর্যালোচনা করে জোড়-বিজোড় নীতি চালু করা উচিত কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...