Wednesday, May 13, 2026

কালী ঠাকুর দেখে ফেরার পথে বাইক দু.র্ঘটনায় মৃ.ত্যু বাবা-ছেলের

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু বাবা ও ছেলের। কালী ঠাকুর (Kali) দেখে ফেরার পথে দুর্ঘটনা (Accident)। আহত আরও ২ জন ভর্তি হাসপাতালে। উত্তর ২৪ পরগনার বাগদার রামনগরের দর্গাতলা এলাকার ঘটনা। ঘটনাকে দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতদের নাম তাপস হালদার (৩২) ও তাঁর ছেলে রনি হালদার (৯)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কালী পুজো উপলক্ষে তাপসবাবু স্ত্রী ও ছেলেকে নিয়ে বাগদার মেহেরানিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ঠাকুর দেখে বাইকে করে স্ত্রী, ছেলে ও শালীকে সঙ্গে নিয়ে ফিরছিলেন তিনি। তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে সজোরে গিয়েধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত হন বাইকে থাকা চারজনই।

তাঁদের উদ্ধার করে বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাপসবাবু ও তাঁর ছেলে রনিকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী অপর্না ও শালী স্বস্তিকাকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...