Saturday, March 14, 2026

ইডেনে বৃষ্টি, ম‍্যাচ ভেস্তে গেলে ফাইনালে রোহিতদের মুখোমুখি কারা, কি বলছে নিয়ম?

Date:

Share post:

আজ ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। তবে এরই মধ‍্যে ভিলেন বৃষ্টি। যদি বৃষ্টির কারণে ম‍্যাচ ভেস্তে যায়, তবে কারা যাবে ফাইনালে? কোন দলের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। রির্জাভ ডে কি রয়েছে কলকাতায়?

বৃষ্টির কথা মাথায় রেখে আইসিসি দ্বিতীয় সেমিফাইনালেও রেখেছে রিজার্ভ ডে। যদি বৃহস্পতিবার খেলা না হয়, তাহলে শুক্রবার রিজার্ভ ডে-র দিন খেলা হবে। দু’টি দিনের মধ্যে দু’দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তাহলেই খেলার ফলাফল ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ওভার কমলে সেখানে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে আসবে। যদি কোনও ভাবেই দু’দিন ধরে দু’টি দলের ২০ ওভার করে ব্যাটিং না হয় সে ক্ষেত্রে খেলা ভেস্তে যাবে। যদি খেলা ভেস্তে যায় তা হলে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল সেই দল ম্যাচ জিতবে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দু’দলেরই পয়েন্ট ছিল ১৪। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া শেষ করেছে তৃতীয় স্থানে। তাই কোনও কারণে খেলা ভেস্তে গেলে রবিবার ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে বিদায় নেবে অজিরা।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট, শামির খেলা কি দেখেছেন হাসিন?

 

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...