Wednesday, May 27, 2026

মনবীরের গোল, কুয়েতকে ১-০-এ হারাল ভারতীয় দল

Date:

Share post:

জয় দিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের অভিযান শুরু করল ভারতীয় দল। বৃহস্পতিবার রাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতকে তাদেরই মাটিতে হারাল ইগর স্টিম‍্যাচের দল। ম‍্যাচের ফলাফল ১-০। ব্লুজদের হয়ে একমাত্র গোল মনবীর সিং।

ম‍্যাচে রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে শুরু করেন রাহুল ভেকে, ফলে ডিফেন্সকে বেশ নির্ভরযোগ্য লেগেছিল। দুই সাইডব্যাক নিখিল পুজারি ও আকাশ মিশ্রা নজর কাড়েন। ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শুরু থেকে কুয়েতের ডিফেন্সে চাপ তৈরি রেখেছিল ভারত। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় ভারত। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৭৫ মিনিটে গোলমুখ খোলে স্টিম‍্যাচের দল। পরিবর্ত হিসেবে নামা লালিয়ানজুয়ালা ছাংতের দুরন্ত ক্রসে গোল করেন মনবীর সিং। এদিকে ম্যাচের শেষের দিকে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কুয়েতের ফয়জল জায়েদ আল-হারবি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি সুনীল ছেত্রীর দল।

ভারতের জন্য অ্যাওয়ে ম্যাচ হলেও কুয়েত সিটির জাবের আল-আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিল ভারতীয় সমর্থকরা। যতবারই ভারত আক্রমণে উঠছিল, গর্জনে কুয়েতের সমর্থকদেরও হার মানাচ্ছিলেন ভারতের সমর্থকরা। ম্যাচ শেষে সেই সমর্থকদের সঙ্গে ভাইকিং ক্ল্যাপ সারেন ভারতীয় দল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...