Sunday, May 17, 2026

জেলে অ.সুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দেওয়া হল অক্সিজেন

Date:

Share post:

জেলেই ফের অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জেলের ভিতর অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। কাশির সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। সেলের ভিতরই মিনিট পাঁচেক অক্সিজেন দেওয়া হয় বনমন্ত্রীকে। তারপর কিছুটা সুস্থতা অনুভব করেন তিনি।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাই ডায়াবেটিকের রোগী। এর আগে মন্ত্রীকে আদালতে পেশের দিন এজলাসেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। তখন মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে দেখা যায়। পরিস্থিতি খতিয়ে দেখে সেইসময় মন্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বেশ কিছুদিন সেখানে চিকিৎসাধীন থাকেন মন্ত্রী। সেখান থেকে ছুটি পেতে ইডি হেফাজত শুরু হয় তাঁর। ইডি হেফাজতে থাকাকালীন নিয়ম মেনে বেশ কয়েকবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ইডি হেফাজত শেষে বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার, ভার্চুয়াল শুনানিতে বিচারককে ‘স্যার বাঁচতে দিন,’ বলে কাতর আর্তি জানিয়েছিলেন মন্ত্রী। যার পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘অসুবিধা হলে সেলে চলে যান।’ এরপর মন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেইসঙ্গে জেলে গিয়ে ইডির জেরার আবেদনও মঞ্জুর করেন তিনি। আর তারপরই আদালত থেকে জেলে ফিরেই অসুস্থ বালু!

আরও পড়ুন:২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আমডাঙার পঞ্চায়েত প্রধান খু.নের ঘটনায় গ্রে.ফতার ১

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...