Saturday, May 16, 2026

বাড়ল অ.স্বস্তি! ৭২ ঘণ্টার মধ্যে ISF বিধায়ক নওশাদকে হাজিরার নির্দেশ গড়ফা থানার

Date:

Share post:

আগেই চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য (Non Bailable) ধারায় দায়ের হয়েছে মামলা। এবার আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) হাজিরার নির্দেশ। জানা গিয়েছে, দিন কয়েক আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ির চালকের (Driver) বিরুদ্ধে গড়ফা থানায় (Garfa Police Station) জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়কের চালকের বিরুদ্ধে। অন্য একটি গাড়িতে ধাক্কা মারা ও বচসায় জড়ানোর অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, এদিন গাড়িতে বিধায়ক নওশাদ নিজেও ছিলেন। পরিস্থিতি সামলাতে গাড়ি থেকে নেমে এসেছিলেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবার সেই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসির ৪১ ধারায় নোটিশ পাঠিয়ে পুলিশ সাফ জানায়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে গড়ফা থানায় হাজিরা দিতে হবে নওশাদকে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতির গাড়ির চালককে চড় মারার অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল গড়ফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে। নওশাদের চালকর বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে গড়ফা থানায়।

মঙ্গলবার দুপুরে ইএম বাইপাসের উপর দু’টি গাড়ির রেষারেষি চলছিল বলে অভিযোগ। তার মধ্যে একটি গাড়ি ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকির। তখনই বিচারপতির গাড়িতে নওশাদের গাড়ি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। সেখান থেকেই দুই চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারপরই নওশাদের চালক সপাটে চড় মারে বিচারপতির গাড়ির চালককে। তখন পরিস্থিতি বেগতিক দেখে নওশাদ গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলান। কিন্তু এই ঘটনায় গড়ফা থানায় নওশাদ, তাঁর নিরাপত্তারক্ষী এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসি’‌র ৪১ ধারায় নোটিশ পাঠায় পুলিশ। তবে এই নোটিশ পেয়ে মোটেই খুশি নন আইএসএফ বিধায়ক।

 

 

 

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...