Tuesday, March 10, 2026

ভাঙড়ে ISF নেতার বাড়ির পাশেই উদ্ধার বস্তা ভর্তি বো.মা! দো.ষীদের শা.স্তির দাবিতে সরব তৃণমূল

Date:

Share post:

ফের ভাঙড়ে (Bhangar) উদ্ধার বোমা (Bomb)। শুক্রবার ভাঙড়ের পানাপুকুর এলাকায় আইএসএফ (ISF) পঞ্চায়েত সদস্য আজহার মোল্লার (Azahar Molla) বাড়ি থেকে উদ্ধার বস্তা-ভর্তি বোমা। এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে ভাঙড়ের ওই গ্রামে যায় কাশীপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও। এদিকে ঘটনার পর আইএসএফ পঞ্চায়েত সদস্য পলাতক। পানাপুকুর এলাকায় একটি বাগানের মধ্যে বস্তা ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, এদিন একটি ড্রামের মধ্যে বোমাগুলি রেখে, ড্রাম-সমেত তা ঢুকিয়ে রাখা হয়েছিল বস্তার মধ্যে। পরিত্যক্ত ওই বাগানের মধ্যে সেই বস্তা লুকিয়ে রাখা ছিল। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেন কাশীপুর থানায়।

এদিকে খবর পেয়েই পুলিশ পানাপুকুর এলাকার ওই বাগানে যায় এবং বোমাগুলি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস (TMC) নেতা আরাবুল ইসলাম। বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি আইএসএফের দিকেই নিশানা করছেন আরাবুল। তাঁর বক্তব্য, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য আইএসএফ কর্মী-সমর্থকরা এই বোমা মজুত রেখেছে। সামনেই লোকসভা ভোট। তার আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ। ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আরাবুল।

তবে এদিকে সকালে বোমা উদ্ধারের পরই বাড়ি থেকে পলাতক আজহার মোল্লা। এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। তবে এই বিপুল পরিমাণ বোমা কোথা থেকে এল, আজহার মোল্লা সেখানেই বোমা তৈরি করেন নাকি বাইরে থেকে বোমা নিয়ে আসা হয়েছে, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...