Tuesday, March 10, 2026

ভোট কিনতে টাকা ও মদ বিলোচ্ছে, বুথে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফো.রক কমলনাথ

Date:

Share post:

নির্বাচনের নিশ্চিত হার বুঝতে পেরে ভোটারদের প্রভাবিত করতে টাকা ও মদ দিচ্ছে বিজেপি। মধ্যপ্রদেশের নির্বাচন চলাকালীন বুথে দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। পাশাপাশি ভোট চলাকালীন কমল নাথের ছেলেকে বুথে ঢুকতে দেয়নি বিজেপি কর্মীরা, এমন অভিযোগও উঠেছে।

শুক্রবার এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে মধ্যপ্রদেশে। নির্বাচনের দিন বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কংগ্রেস সভাপতি কমলনাথ বলেন, ভোটের আগের দিন ভোটারদের মধ্যে মদ ও টাকা বিলি করেছে বিজেপি। সেই ঘটনার একাধিক ভিডিও আমার হাতে এসেছে। এর পাশাপাশি তিনি বলেন, আর মাত্র কয়েকটা ঘণ্টা এসব করতে পারবে বিজেপি। কারণ ওদের হাতেই পুলিশ, প্রশাসনের সব ক্ষমতা রয়েছে।

একদিকে যখন কমলনাথ এই অভিযোগ করছেন অন্যদিকে কংগ্রেস প্রার্থী তথা কমলনাথের পুত্র নকুল নাথকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি বাধা দেওয়ায় বুথের সামনেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি দুপক্ষ। এছাড়াও মধ্যপ্রদেশের কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আহত হয়েছেন এক ব্যক্তি। যদিও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান, শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...